26 C
আবহাওয়া
৩:১১ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » রোমানিয়ায় মার্কিন সেনা মোতায়েনে রাশিয়ার জন্য হুমকি : ক্রেমলিন

রোমানিয়ায় মার্কিন সেনা মোতায়েনে রাশিয়ার জন্য হুমকি : ক্রেমলিন


বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি দপ্তর ক্রেমলিন বলেছে, ইউক্রেন সীমান্তের কাছে রোমানিয়ায় মার্কিন সেনা মোতায়েনের ফলে রাশিয়ার জন্য ঝুঁকি সৃষ্টি হয়েছে। ইউক্রেন সীমান্তের কাছে রোমানিয়ার ভেতরে আমেরিকা এরইমধ্যে ১০১তম এয়ারবর্ন ডিভিশনের সেকেন্ড ব্রিগেড করেছে।

প্রায় ৮০ বছরের মধ্যে এই প্রথম আমেরিকার এই ডিভিশন তার নিয়মিত ৪৭০০ সেনা নিয়ে ইউরোপের মাটিতে মোতায়েন হলো।

যখন ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঞ্চল খেরসনকে মুক্ত করার জন্য ইউক্রেনের সেনারা অগ্রসর হচ্ছে তখন রোমানিয়ায় সেনা মোতায়েন করল আমেরিকা। খেরসনের জনগণকে রক্ষার জন্য রাশিয়ার সেনারা সেখানে নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। এতে আশঙ্কা করা হচ্ছে ওই অঞ্চলে দুই পক্ষের মধ্যে প্রচণ্ড সংঘাত হতে পারে।

বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলন মার্কিন সেনা মোতায়েনের নিন্দা করেন। তিনি বলেন, “আমাদের সীমান্তের কাছে সেনা মোতায়েন করা আমাদের জন্য অনেক বড় বিপদ। তবে আমাদের দেশের নিরাপত্তা নিয়ে যখন ঝুঁকি আসবে তখন আমরা এই বিপদ মোকাবেলা করব।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ