বিএনএ, ঢাকা: সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত রিমান্ডের এই আদেশ দেন।
এর আগে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে গুলশান এলাকা থেকে সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে আটক করা হয়।
গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আটকের বিষয়টি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ওসি মো. হাফিজুর রহমান বলেন, কিছু বিষয়ে সংশ্লিষ্টতার জন্য তাকে থানায় আনা হয়েছে। সংশ্লিষ্টতা পেলে তাকে গ্রেফতার দেখানো হবে।
গত বছরের ১৯ অক্টোবর দিবাগত রাতে জুলাই-আগস্টের গণআন্দোলনে হত্যা মামলায় গ্রেফতার হন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
বিএনএ/ ওজি
![]()

