25 C
আবহাওয়া
৫:০৭ পূর্বাহ্ণ - মে ৮, ২০২৬
Bnanews24.com
Home » আজ থেকে ইসির নির্বাচনী সংলাপ শুরু

আজ থেকে ইসির নির্বাচনী সংলাপ শুরু


বিএনএ, ঢাকা: আজ রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজের প্রতিনিধি, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের নিয়ে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তবে কোনো এজেন্ডা ছাড়া এ সংলাপ আয়োজন করা হয়েছে। সংলাপে অংশ নেওয়া ব্যক্তিদের মতামত শুনবে কমিশন।

ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক সংলাপ শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার সকাল ও বিকালে দুই দফায় সংলাপ অনুষ্ঠিত হবে।
সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বুদ্ধিজীবী ও সুশীল সমাজের ৩০ জন সদস্যের সঙ্গে এবং দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩৩ জন শিক্ষাবিদের সঙ্গে সংলাপ করবে ইসি।

তিনি আরও বলেন, সংলাপটি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে (@BangladeshECS) লাইভ সম্প্রচার করা হবে।

পুজার ছুটি শেষ হলে অক্টোবরের মাঝামাঝি নিবন্ধিত রাজনৈতিক দল, নারী প্রতিনিধি, জুলাই যোদ্ধা ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে নির্বাচনী সংলাপে বসবে ইসি।

২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অর্থাৎ রোজার আগে ভোটের লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হতে পারে।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ