28 C
আবহাওয়া
৭:১৫ অপরাহ্ণ - মে ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহে বিআরটিসি বাস-মাহিন্দ্রার সংঘর্ষ, নিহত ৩

ময়মনসিংহে বিআরটিসি বাস-মাহিন্দ্রার সংঘর্ষ, নিহত ৩


বিএনএ ডেস্ক : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিআরটিসি বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে ৪ জন। বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ১ নম্বর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার পায়কুড়া বাজার এলাকার আব্দুল সোবহান (৬৫) ও তার ছেলে মো. সবুজ (৩৫) এবং একই উপজেলার সোহাগী ইউনিয়নের দরিপাতাসি গ্রামের কহিনুর সুলতানা (৩৬)।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে,  বিআরটিসি বাসটি যাত্রী নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১ নম্বর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তারা নিহত হন। এসময় আহত অবস্থায় আরও চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ’

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ