21 C
আবহাওয়া
৫:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে পুলিশের অভিযানে পৃথক ২২ জুয়াড়ি আটক

চট্টগ্রামে পুলিশের অভিযানে পৃথক ২২ জুয়াড়ি আটক

চট্টগ্রামে পুলিশের অভিযানে পৃথক ২২ জুয়াড়ি আটক

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকা থেকে পৃথক ২২ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ মে) ও রোববার (২৮ মে) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা যায়, চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ১১ হাজার ৫০ টাকা এবং জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়। রোববার ভোরে থানার ফলমণ্ডি ইঞ্জিনিয়ার কলোনির ২ নম্বর কক্ষের ভেতর থেকে তাদের আটক করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, জুয়া খেলার খবর পেয়ে সিআরবি পুলিশ ফাঁড়ির এসআই বোরহান উদ্দিন অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে ১০ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়। শনিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে নাজিম চৌধুরী কলোনি থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান। তিনি বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু