22 C
আবহাওয়া
২:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে চাঁদা আদায়ের সময় গ্রেপ্তার ১৫

রাজধানীতে চাঁদা আদায়ের সময় গ্রেপ্তার ১৫

রাজধানীতে চাঁদা আদায়ের সময় গ্রেপ্তার ১৫

বিএনএ, ঢাকা: চাঁদা আদায়ের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে চাঁদাবাজ চক্রের মূলহোতা ফজলে রাব্বিসহ ১৫ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। শনিবার (২৭ এপ্রিল) যাত্রাবাড়ী থানার কুতুবখালী, কাজলা ব্রিজ ও যাত্রাবাড়ী মোড় এলাকায় একাধিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ফজলে রাব্বি (২৫), রাজ (২৩), সাব্বির আহম্মেদ (১৯), ফয়সাল (২১), সানোয়ার হোসেন অন্তর (২৫), তাজুল ইসলাম তাজ (১৯), রাকিব (১৯), আরিফ আহম্মেদ (১৯), আশাবুদ্দিন (৩৩), শাহিন (১৯), শাওন (১৯), মেহেদী হাসান (১৯), বেলাল (৪০), গোলাম রাব্বি ও জাহিদুল ইসলাম সাব্বির (১৯)।

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এম জে সোহেল জানান, আন্তঃজেলা ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ের সময় চাঁদাবাজ ফজলে রাব্বিসহ ১৫ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ আশপাশের এলাকায় বিভিন্ন পরিবহনের চালক ও হেলপারদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিলেন।

তাদের নামে আলাদা আলাদা মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু