18 C
আবহাওয়া
৭:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ছিনতাইকালে ৩ পুলিশ সদস্যকে জনতার ধাওয়া

ছিনতাইকালে ৩ পুলিশ সদস্যকে জনতার ধাওয়া

ছিনতাইকালে ৩ পুলিশ সদস্যকে জনতার ধাওয়া

বিএনএ, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছিনতাইকালে ফেনীর সোনাগাজী মডেল থানার তিন পুলিশ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। এসময় তাদের কাছ থেকে ছিনতাই করা দেড়লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছোটধ্বলি গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত পুলিশ সদস্যরা হলেন- পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জহিরুল হক ও সোনাগাজীর থানার আদর্শগ্রাম তদন্ত কেন্দ্রের দুই কনস্টেবল আনোয়ার হোসেন ও কায়সার হামিদ ।

মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আইয়ুব বলেন, রাতে দোকান বন্ধ করে ছোটধ্বলি গ্রামের ব্যবসায়ী শেখ ফরিদ বাড়ি ফেরার পথে রাস্তার ওপর তিন পুলিশ সদস্য তাকে ইয়াবা ব্যবসায়ী আখ্যা দিয়ে সিএসজিচালিত অটোরিকশায় তুলে মারধর শুরু করেন। পরে ব্যবসায়ীর কোমরে থেকে দেড়লাখ টাকার বান্ডিল ছিনিয়ে নিয়ে তাকে রাস্তার পাশে ফেলে দেন। তার চিৎকারে আশপাশের লোকজন ধাওয়া করে সিএনজিসহ তিন পুলিশকে আটক করেন। পরে ঘটনাস্থলে গিয়ে তাদের কাছ থেকে ব্যবসায়ীর দেড়লাখ টাকা উদ্ধার করি এবং ফেনীর পুলিশ সুপারের অনুরোধে তাদেরকে সোনাগাজী থানা পুলিশের হাতে তুলে দিই।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম পলাশ বলেন, আদর্শগ্রাম তদন্ত কেন্দ্রের ৩ পুলিশ সদস্যের সঙ্গে মুছাপুরের স্থানীয় লোকজনের সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (এএসপি-সোনাগাজী সার্কেল) মো. মাসুদুর রহমান বলেন, আমি ছুটিতে ছিলাম তাই বিষয়টি আমার জানা নেই।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু