বিএনএ,চট্টগ্রাম: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে হত্যাচেষ্টার মামলায় শিবির ক্যাডার নাসির উদ্দিনের বিরুদ্ধে সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ হয়নি। রোববার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল।
বিষয়টি জানিয়েছেন সরকারি কৌঁসুলি আইয়ুব খান।
তিনি জানান, আসামি শিবির ক্যাডার নাছির উদ্দিনকে আজ আদালতে হাজির করা হয়েছিল। কিন্তু আদালতে সাক্ষী না আসায় বিচারক পরবর্তী দিন ধার্য করেন।
প্রসঙ্গত, ১৯৯২ সালের মে মাসে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে হত্যাচেষ্টার অভিযোগে ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের হয়। ০৬(৫) ১৯৯২, জি.আর ৩৭/১৯৯২ নম্বর মামলায় চার্জশিটভুক্ত ২৬ জনের মধ্যে শিবির ক্যাডার নাছির উদ্দিন ১ নম্বর আসামি।
বিএনএ/মনির
![]()

