17 C
আবহাওয়া
১১:১৫ পূর্বাহ্ণ - ফেব্রুয়ারি ৭, ২০২৬
Bnanews24.com
Home » ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত বেড়ে ৩৪

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত বেড়ে ৩৪


বিএনএ, বিশ্বডেস্ক : ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। ভূমিধসে একটি পাহাড়ি গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বুধবার এ তথ্য জানায়।

এএফপির খবরে  বলা হয়েছে, শনিবার পাসিরলাঙ্গু এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসে কয়েক ডজন বাড়ি-ঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শত শত লোক বাস্তুচ্যুত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত ৩৪ জন নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে।

স্থানীয় কর্তৃপক্ষের মতে, এই দুর্যোগে ৫০টিরও বেশি ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৬৫০ জনেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সরকার গত বছরের শেষের দিকে সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধসে বনাঞ্চলের ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেছে। সে বছর বন্যা ও ভূমিধসে প্রায় ১২০০ মানুষের মৃত্যু হয় এবং দুই লাখ ৪০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ