29 C
আবহাওয়া
১:৪৭ পূর্বাহ্ণ - এপ্রিল ২১, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপিতে যোগ দিলেন গণঅধিকারের রাশেদ খাঁন

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকারের রাশেদ খাঁন


বিএনএ, ঢাকা: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বিএনপিতে যোগ দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে অংশ নেবেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ফুল দিয়ে তাকে দলে স্বাগত জানান।

দলীয় সূত্রে জানা গেছে, যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে এরই মধ্যে ঝিনাইদহ–৪ আসনটি রাশেদ খাঁনের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি।

রাশেদ খান বলেন, ‘‘আমি ও নুরুল হক নূর কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে জুলাই বিপ্লবে আমার ভূমিকা সাংবাদিকরা জানেন। এ নিয়ে আমি কিছু বলতে চাই না। বিএনপি গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই সংগ্রাম করছে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যাকে আমি নিজের আদর্শ মনে করি। বর্তমান বিএনপির নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন ভালোবাসেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থেকে তার সঙ্গে আমার সম্পর্ক।”

‘‘আমি মনে করি, নতুন বাংলাদেশ গঠনে তার নেতত্ব দেশ এবং জনগনের জন্য অত্যন্ত প্রয়োজন। আমি বিশ্বাস করি, সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমি রাশেদ খান আজকে বিএনপিতে যোগদান করেছি এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগনের জন্য সংগ্রাম করে যাব ও কাজ করে যাব।”

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ