27 C
আবহাওয়া
৬:৪৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » রাউজানে জমে উঠেছে কোরবানির পশুর হাট

রাউজানে জমে উঠেছে কোরবানির পশুর হাট

পশু

বিএনএ, রাউজান: চট্টগ্রামের রাউজানে কোরবানির পশুর হাটগুলো জমে উঠেছে। শেষ সময়ে চলছে বিভিন্ন হাট বাজারে ও খামারে পশু কেনা-বেচা।

পাহাড়তলী পিংক সিটি বাজারে রাত-দিন চলছে পশু কেনা-বেচার ধুম। এই বাজার থেকে দেশী জাতের গরু, মহিষ ক্রয় করার সুযোগ থাকায় প্রতিদিন চট্টগ্রাম শহর থেকে পশু কিনতে ক্রেতারা ছুটে আসছেন। দক্ষিণ রাউজানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই বাজারটি।

বাজারে ক্রেতা-বিক্রিতাদের সাথে কথা বলে জানা যায়, ৮০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকার মধ্যে বাজারে গরু বেশি বিক্রি হচ্ছে। বড় গরুর চেয়ে কোরবানি দাতারা ছোট গরুর দিকে ঝুঁকছেন বেশি।

ক্রেতাদের দাবি এবার বাজারে গরুর দাম অনেক বেশি। বিশেষ করে ছোট গরুর দাম চড়া।

গরু ক্রয় করতে আসা আবদুল মান্নান বলেন, গরুর দাম এবার অনেক বেশি। আমারা যে পরিমান বাজেট করছি। বাজারে এসে তার উল্টো।

রাউজানের নোয়াপাড়া চৌধুরী হাট, উরকিরচর মদুনাঘাট, রাউজান ইউনিয়নের নাতোয়ান বাগিচা, ডাবুয়ার হিংগলা মুছা শাহ হাটে কোরবানির পশুর বাজার বসে। শেষ মুহূর্তে গরু ছাড়াও ছাগল মহিষ কিনছেন ক্রেতারা।

রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, রাউজানে কোরবানি পশুর হাট গুলোতে ব্যাপক পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাতে ক্রেতারা এসে নিরাপদে হাট থেকে পশু ক্রয় করে নিয়ে যেতে পারে।

বিএনএ/শফিউল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ