21 C
আবহাওয়া
৫:৫৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে পিকআপ ভ্যানের ধাক্কায় ব্যবসায়ী নিহত

ফেনীতে পিকআপ ভ্যানের ধাক্কায় ব্যবসায়ী নিহত


বিএনএ, ফেনী: ফেনী সদর উপজেলায় মহাসড়ক পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার খাইয়ারা বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম (৫০)। তিনি সদর উপজেলার পশ্চিম ফাজিলপুর গ্রামের খুরশিদ আহম্মদের ছেলে। সন্তানের লেখাপড়ার জন্য ফেনী শহরের বাসায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৯টার দিকে মেয়ে রাইসাকে ফেনী সরকারি বালিকা বিদ্যালয়ে পৌঁছে দিতে শহরের বাসা থেকে বের হন জাহাঙ্গীর আলম। মেয়েকে বিদ্যালয়ে পৌঁছে দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে স্থানীয় খাইয়ারা বাজারে যাচ্ছিলেন নিজের হার্ডওয়্যার দোকানে। দোকানে যেতে তিনি মহাসড়ক পার হচ্ছিলেন। এই সময় চট্টগ্রাম অভিমুখী একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

ফেনীর মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদ খান চৌধুরী বলেন, ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

বিএনএ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু