20 C
আবহাওয়া
১০:৪৪ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৬
Bnanews24.com
Home » আসিফ মাহমুদের অফিশিয়াল ফেসবুক পেইজ রিমুভ করলো ফেসবুক

আসিফ মাহমুদের অফিশিয়াল ফেসবুক পেইজ রিমুভ করলো ফেসবুক


বিএনএ, ঢাকা : সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজটি সরিয়ে দেওয়া হয়েছে। প্রায় ৩ মিলিয়নের বেশি ফলোয়ার থাকা পেজটি পরিকল্পিতভাবে রিপোর্ট ও কপিরাইট স্ট্রাইকের মাধ্যমে রিমুভ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) আরেকটি ফেসবুক আইডিতে আসিফ মাহমুদ পোস্ট দিয়ে এ কথা জানান।

আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সব পোস্ট, ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট করে আমার অফিশিয়াল পেইজটি (৩০ লক্ষাধিক ফলোয়ার) রিমুভ করে দেওয়া হয়েছে।

তিনি দাবি করেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক দিয়ে সংঘবদ্ধ রিপোর্ট করা হয়েছে। হাদি ভাইকে নিয়ে দেওয়া তিনটি ভিডিওতেই স্ট্রাইক করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ