31 C
আবহাওয়া
১০:১৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » সিলেটে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোর নিহত

সিলেটে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোর নিহত


বিএনএ, সিলেট : সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে মো. মারুফ মিয়া (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার মিনাটিলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, দুপুরে মারুফসহ আরও কয়েকজন ভারতের অভ্যন্তরে খাসিয়াদের সুপারিবাগান এলাকায় যায়। তাদের মধ্যে দ্বন্দ্বের এক পর্যায়ে ভারতীয় খাসিয়া মারুফকে গুলি করে। এসময় তার সঙ্গে থাকা অন্য যুবকরা আহত অবস্থায় মারুফকে দেশে নিয়ে আসে। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহত মারুফ মিয়া উপজেলার ঝিংগাবাড়ি গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম