27 C
আবহাওয়া
৯:৫৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » গাজায় রাতের আধাঁরে ইসরাইলের বিমান হামলা

গাজায় রাতের আধাঁরে ইসরাইলের বিমান হামলা


বিএনএ, বিশ্ব ডেস্ক : ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইলের যুদ্ধবিমান। শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে অধিকৃত গাজার আল-বুরেইজ শরণার্থী শিবির ও দেইর আল-বালাহ এলাকায় দখলদার ইসরাইলি বাহিনী ওই বিমান হামলা চালিয়েছে বলে শনিবার সকালে স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছেন।

এ বিমান হামলায় গাজার পূর্বাঞ্চলে একটি আবাসিক এলাকা ও একটি বিকলাঙ্গদের পুনর্বাসন কেন্দ্র এবং একটি আল-তুফা এলাকায় শিশুদের হাসপাতাল ব্যাপক ক্ষতি হয়েছে।

হামলার পর ইসরাইলি কর্তৃপক্ষ দাবি করছে, তারা হামাসের অস্ত্রভাণ্ডার, মাটির নিচে সামরিক স্থাপনা ও সামরিক চেকপোস্ট লক্ষ্য করে ওই হামলা চালিয়েছে।

এদিন রাতে গাজা থেকে ইসরাইলে দুটি রকেট নিক্ষেপের জের ধরে ওই হামলা চালায় বলে দাবি তেলআবিবের। তবে ইসরাইল বলছে, তাদের আয়রন ডোম প্রতিরক্ষাব্যবস্থা এগুলো আকাশেই ধ্বংস করে ফেলেছে।

এদিকে ইসরাইলের বিমান হামলার নিন্দা জানিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়েছে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা