27 C
আবহাওয়া
৫:২৮ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের আর নেই

জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের আর নেই

জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের আর নেই

বিনোদন ডেস্ক: বাংলাদেশের টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের(৬৯) আর নেই। শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ২০মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাসপাতালের চিফ মেডিকেল অফিসার আরিফ মাহমুদ।

অভিনেতা আব্দুল কাদের আর নেই

জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন।তার সারা শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছিল বলে হাসপাতাল সূত্র জানায়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে গেল ৮ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ের ভেলোরের ক্রিস্ট্রিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সেখান থেকে গত ২০ ডিসেম্বর পুনরায় দেশে ফিরিয়ে আনা হয়। এরপর এয়ারপোর্ট থেকে সরাসরি তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি নেয়া হয়।

গত সোমবার তার করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ আসে। সে থেকে এভারকেয়ারের করোনা ইউনিটে ভর্তি ছিলেন আব্দুল কাদের।

অভিনেতা  আব্দুল কাদের, প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ ‘নক্ষত্রের রাত’ নাটকে অভিনয় করে বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন।

১৯৫১ সালে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার সোনারং গ্রামে অভিনেতা আবদুল কাদেরের জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষ করার পর তিনি সিঙ্গাইর কলেজ ও লৌহজং কলেজে অধ্যাপনায় নিযুক্ত হন। পরে জুতা তৈরিকারক প্রতিষ্ঠান বাটায় যোগ দেন ১৯৭৯ সালে।অভিনয়ের পাশাপাশি সেখানে ৩৫ বছর টানা চাকুরি করেন।

বিএনএ/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ