18 C
আবহাওয়া
৯:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ফুলগাজীতে ৪ মাদক কারবারি আটক

ফুলগাজীতে ৪ মাদক কারবারি আটক

ফুলগাজীতে ৪ মাদককারবারি আটক

বিএনএ, ফেনী : ফুলগাজীতে চেয়ারম্যানের ভাই-সহ ৪ মাদক কারবারি আটক ফেনীর সীমান্তবর্তী এলাকা ফুলগাজী থেকে মাদকসহ চার কারবারি কে আটক করেছে বিজিবি। শনিবার ২৫ সেপ্টেম্বর রাতে উপজেলার ফেনাপুষ্কারিনী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হচ্ছেন-আমজাদ হাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মির হোসেন মিরুর ছোট ভাই মো. লিটন মিয়া (৪০), সাবেক ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম মজুমদারের ছেলে অপু মজুমদার (৩০), সাবেক ইউপি সদস্য হাফেজ আহাম্মদের ছেলে মো. জহিরুল ইসলাম রুবেল (৪০) ও সিএনজি চালক মো. শিপন মিয়া (৩৬)।
৪ মাদক কারবারি আটক

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় সীমান্ত পিলার থেকে ৫০০ গজ ভেতরে বাংলাদেশের অংশে ১০০ পিস ভারতীয় ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ চারজনকে আটক করা হয়।

বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আবদুর রহিম জানান, জব্দ করা মাদক ও মোটর সাইকেলের আনুমানিক মূল্য ৪ লাখ ৩০ হাজার টাকা। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়।

বিএনএ/এবিএম নিজাম উদ্দিন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু