27 C
আবহাওয়া
১২:৪২ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » পরাণ-এর নতুন রেকর্ড

পরাণ-এর নতুন রেকর্ড

পরাণ-এর নতুন রেকর্ড

বিএনএ ডেস্ক: মুক্তির দেড় মাস পরও ‘পরাণ’ দেখতে প্রেক্ষাগৃহে ঢল সিনেমা প্রেমীদের। শুক্রবার (২৬ আগস্ট) আরও ৬টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’। রাজধানীর মধুমিতা ও শ্যামলী সিনেপ্লেক্সের পাশাপাশি ঢাকার বাইরে আরও ৪টি হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজির পরিচালক ইয়াসির আরাফাত এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বাংলাদেশি সিনেমার ইতিহাসে ‘পরাণ’ নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

ইয়াসির আরাফাত বলেন, দেশিয় সিনেমা মুক্তির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ দর্শক পাওয়া কঠিন হতো। সেখানে সপ্তম পার হলেও বেশ ভালোমতোই চলছে সিনেমাটি।

মধুমিতা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ জানান, এর আগে দুই বার ‘পরাণ’ প্রদর্শিত হয়েছে সেখানে। মাঝে ‘হাওয়া’ চালেছে। তৃতীয়বারের মতো মধুমিতায় চলবে ‘পরাণ’।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, দর্শকরা বারবার প্রমাণ করেছেন ভালো সিনেমার বিকল্প নেই। ভালো সিনেমার চাহিদা সবসময় আছে। ‘পরাণ’ তা নতুন করে প্রমাণ করেছে।

গত ১০ জুলাই মুক্তি পেয়েছে ‘পরাণ’। টানা দেড় মাসেরও বেশি সময় ধরে চলছে সিনেমাটি। শুক্রবার থেকে চলবে ৩২টি সিনেমা হলে।

উল্লেখ্য দেশের গন্ডি ছাড়িয়ে অস্ট্রেলিয়াতে মুক্তি পেয়েছে ‘পরাণ’। আগামী মাসে ইউরোপের ৩টি দেশ এবং যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্য ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মুক্তি পাবে ‘পরাণ’।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ