27 C
আবহাওয়া
৯:৫২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » মক্কা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

মক্কা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প


বিএনএ, বিশ্ব ডেস্ক : সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (১৬ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প তিন দেশের এই উদ্যোগের প্রশংসা করেন।

ট্রাম্প জানান,এই চুক্তি মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বাড়তে থাকা ঐক্যের ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে এর মাধ্যমে দেশগুলো নিজেদের নিরাপত্তা আরও কার্যকর ও অর্থবহ উপায়ে নিশ্চিত করার সক্ষমতা অর্জন করবে বলে মন্তব্য করেন তিনি। চুক্তিটিকে তিনি একটি ‘বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ’ হিসেবেও উল্লেখ করেন।

এর আগে গত ৭ আগস্ট চুক্তিতে স্বাক্ষর করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

এ চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, তিন দেশের কোনো একটি সদস্য রাষ্ট্র আক্রান্ত হলে সেটিকে অন্য দুই দেশের বিরুদ্ধেও হামলা হিসেবে বিবেচনা করা হবে।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা