29 C
আবহাওয়া
৯:৫২ অপরাহ্ণ - আগস্ট ১৬, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল পশ্চিম শিলুয়া প্রাথমিক বিদ্যালয়

ছাগলনাইয়ায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল পশ্চিম শিলুয়া প্রাথমিক বিদ্যালয়


বিএনএ, ছাগলনাইয়া : ফেনীর ছাগলনাইয়ায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার দুপুরে পশ্চিম শিলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট মো. ফখরুল ইসলাম আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাগলনাইয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তোয়াব মজুমদার, ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা নাসরিন।

​এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর আহমদ মজুমদার, সদস্য সচিব আলমগীর বিএ, উপজেলা যুবদলের আহ্বায়ক কাজী জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শাহজাহান আজাদ ও আবদুল মোমিন ভূঁইয়া।

​এছাড়াও পাঠাননগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সরোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক কাজী সেলিম, মো. টিপু, জাহাঙ্গীর ভূঁইয়া, ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবু জাফর চৌধুরী, বোরহান উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

​শেষে আমন্ত্রিত অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ও উপহার তুলে দেন।

বিএনএ/ আরিফ মো. মোদাচ্ছের হোসেন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ