21 C
আবহাওয়া
২:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে ইয়াবা ও সাংবাদিক আইডি কার্ডসহ মাদক কারবারি আটক

ফেনীতে ইয়াবা ও সাংবাদিক আইডি কার্ডসহ মাদক কারবারি আটক


বিএনএ ফেনী:  ফেনীতে ১ হাজার পিস ইয়াবাসহ রাখিবুল হাসান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ।এসময় গ্রেফতারকৃত রাখিবুলের পকেট থেকে ৪টি সাংবাদিকতার আইডি কার্ড জব্দ করা হয়।

শনিবার (২৫ মে) দুপুরের দিকে মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশী করে তাকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়।

রাখিবুল নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার পাকুন্দা গ্রামের ছিদ্দিক ভূঁঞার ছেলে। তিনি  রাজধানীর নতুন পল্টন লাইনে বসবাস করে আসছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফাজিলপুর হাইওয়ে পুলিশের একটি দল শনিবার দুপুরের দিকে মহাসড়কের নিজকুঞ্জরা এলাকায় চট্টগ্রাম মুখি লেইনে সন্দেহভাজন পরিবহন তল্লাশী করে। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা লাল সবুজ নামের একটি এসি বাসের ডি-২ সিটের যাত্রীর সাথে থাকা কাগজের ব্যাগ তল্লাশী করে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে আটক করে দেহ তল্লাশীকালে তার পকেট থেকে বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতার ৪টি আইডি কার্ড পাওয়া যায়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু