32 C
আবহাওয়া
৪:২১ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৬
Bnanews24.com
Home » সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত


বিএনএ, ডেস্ক : দেশের ছয় অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য এ পূর্বাভাস দেয়া হয়।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ