26 C
আবহাওয়া
৭:০৩ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বার কাউন্সিল পরীক্ষার ফলাফল প্রকাশ

বার কাউন্সিল পরীক্ষার ফলাফল প্রকাশ

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

বিএনএ, ঢাকা : বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মোট ১৩ হাজার ২৫৮ জন।

শুক্রবার (২৫ এপ্রিল) রাতের দিকে বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। এর আগে, একই দিন বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চলতি বছরের এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের জন্য উপযুক্ত প্রার্থীর সংখ্যা ছিল ৪০ হাজার ৬২৭ জন।

আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে হলে শিক্ষার্থীদের বার কাউন্সিলের তিন ধাপের পরীক্ষা—এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এই তিন ধাপ সফলভাবে সম্পন্ন করার পরেই একজন প্রার্থী জেলা আইনজীবী সমিতির সদস্য হয়ে পেশাগতভাবে আইনজীবী হিসেবে কাজ করার অনুমতি পান।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ