31 C
আবহাওয়া
৩:২২ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » সাতকানিয়ায় কচুক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

সাতকানিয়ায় কচুক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

বলাৎকারের অভিযোগে শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় কচুক্ষেত থেকে আবদুল আজিজ (৪২) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় নলুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নলুয়ার বিল থেকে স্বজনরা মরদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত আবদুল আজিজ উপজেলার নলুয়া ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ড মজিদের পাড়া এলাকার মাওলানা আবদুল মজিদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয় তাহের নামে এক ব্যক্তির সাথে মারামারি সংক্রান্ত দ্বন্দ্ব ছিল আজিজের। সেটা থেকে হত্যাকাণ্ড হতে পারে, এমনটাই বলছে পরিবার। নিহতের মরদেহ উদ্ধারের সময় গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানায় স্বজনরা।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবু সাদেক বলেন, নিহতের পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে তবে শরীরে তেমন জখম নেই। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, আজিজ নামে এক ব্যক্তির মরদেহ কচুক্ষেত থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিএনএনিউজ/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই' সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬৫