18 C
আবহাওয়া
৭:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেপ্তার

নোয়াখালীর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেপ্তার


বিএনএ, নোয়াখালী : নোয়াখালীর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো.সাদ্দাম ওরফে রুবেলকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে সোনাইমুড়ি থানা পুলিশ।

রোববার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরীর উত্তর খান থানার হজ্জক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো.সাদ্দাম হোসেন ওরফে রুবেল উপজেলার ধন্যপুর গ্রামের আনা মিয়া সর্দার বাড়ির শাহ আলমের ছেলে।

পুলিশ জানায়, সোনাইমুড়ী থানার একদল পুলিশ র‍্যাব-৩ এর একটি বিশেষ টিমের সার্বিক সহযোগীতায় তথ্য প্রযুক্তির মাধ্যমে গতকাল রোববার বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মহানগরীর উত্তর খান থানার হজ্জক্যাম্প এলাকায়। অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল লক্ষীপুর কর্তৃক ঘোষিত রায়ে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি মো.সাদ্দাম হোসেন ওরফে রুবেলকে গ্রেপ্তার করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

বিএনএ/রনি, ওজি/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু