27 C
আবহাওয়া
১০:৪৮ পূর্বাহ্ণ - মে ২, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে বাসচাপায় বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামে বাসচাপায় বৃদ্ধের মৃত্যু


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বাসচাপায় জাকির হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাছবাড়িয়া পক্কিমার্কা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন গাছবাড়িয়া এলাকার রশিদ আহমদের ছেলে।

চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, তিনি সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বাসটি আটক করেছে বলে জানিয়েছেন তিনি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ