বিএনএ, ঢাকা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা কোনো নাশকতা ছিল না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল উপস্থিত ছিলেন।
এর আগে, দুপুরে প্রধান উপদেষ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো টার্মিনালে সংঘটিত অগ্নিকাণ্ডের তদন্ত রিপোর্ট গ্রহণ করেন।
আগুনের সূত্রপাত নিয়ে প্রেস সচিব বলেন, তদন্ত কমিটি খুঁজে পেয়েছে এটা কোনো স্যাবোটাজ ছিল না। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ আগুন লাগে। শর্ট সার্কিটের কারণে কয়েকটি কুরিয়ার এজেন্সির খাঁচাগুলোর মধ্যবর্তী স্থানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
তুরস্ক থেকে আগত বিশেষজ্ঞ দল, বুয়েট বিশেষজ্ঞ, অগ্নিনির্বাপক বিশেষজ্ঞ এবং সিআইডি ফরেনসিক অগ্নিকাণ্ডের এ কারণ নিশ্চিত করেছে বলে জানিয়েছেন প্রেস সচিব।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()
