18 C
আবহাওয়া
৮:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ফেনী সীমান্তে ১ কোটি ২০ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

ফেনী সীমান্তে ১ কোটি ২০ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ


বিএনএ, ফেনী : ফেনী সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় শাড়ি, তৈরি পোশাক ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এই অভিযান চালায়।

শনিবার (২৫ অক্টোবর) সকালে ফেনী বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানানো হয়।

বিজিবি জানায়, ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলা এবং চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্ত এলাকায় একাধিক তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, তৈরি পোশাক ও গরু জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ ৫ হাজার ১২৫ টাকা।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, ‘বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জাতীয় সম্পদ সুরক্ষায় নিরলসভাবে কাজ করছে।’ তিনি আরও জানান, ফেনী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ১২০ কিলোমিটার সীমান্ত এলাকায় অধীনস্থ ১৭টি বিওপি চোরাচালান দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু