33 C
আবহাওয়া
৬:৪৬ অপরাহ্ণ - অক্টোবর ১৬, ২০২৬
Bnanews24.com
Home » টিকটক করার সময় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

টিকটক করার সময় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর

বিএনএ, গাজীপুর : গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে টিকটক ভিডিও করার সময় ট্রেনের ধাক্কায় নুর ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ গ্রামের শামসুল হকের ছেলে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের ষ্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদির-উজ-জামান জানান, বিকেলে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের উত্তর পাশে টিকটক ভিডিও করছিলেন নুর ইসলাম। এসময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ৫০ ডাউন বলাকা কমিউটার ট্রেন স্টেশনে প্রবেশ করার সময় তাকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় সিটকে প্লাটফর্মে পড়ে গেলে তার ডান হাত থেঁতলে যায় এবং মাথায় আঘাত পায়। স্থানীয়রা উদ্ধার করে ভ্যানযোগে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের