28 C
আবহাওয়া
৪:৫৫ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » পূঁজিবাজার : ঢাকা ব্যাংকের মুনাফা বেড়েছে

পূঁজিবাজার : ঢাকা ব্যাংকের মুনাফা বেড়েছে

ঢাকা ব্যাংক

বিএনএ, ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক লিমিটেড চলতি হিসাব বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত অর্ধবার্ষিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী হিসাব বছরের প্রথম ৬ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৩৯ শতাংশ।

বুধবার(২৫আগস্ট ২০২১) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পূঁজিবাজার নিউজ/ আজকের খবর

সূত্র জানায়, চলতি হিসাব বছরের জানুয়ারি থেকে জুন,২১ পর্যন্ত ৬ মাসে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১০ টাকা। আগের বছর একই সময়ে মুনাফা হয়েছিল ০.৭৯ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.৩১ টাকা বা ৩৯ শতাংশ।

শুধুমাত্র চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল থেকে জুন,২১ পর্যন্ত ৩ মাসে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৪৭ টাকা। আগের বছর একই সময়ে মুনাফা হয়েছিল ০.১৮ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.২৯ টাকা বা ১৬১ শতাংশ।

গত ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০.৯৭ টাকা।

বিএনএনিউজ২৪/এসবি/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি