29 C
আবহাওয়া
১:৫৪ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » `দেশের স্বার্থের বিরুদ্ধে হ্যাঁ বলবো না’

`দেশের স্বার্থের বিরুদ্ধে হ্যাঁ বলবো না’


বিএনএ, ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছুতে আমরা হ্যাঁ’ বলবো না। মানবিক করিডোর নো, বন্দর নো। দেশের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে সেখানেই নো।

রোববার (২৫ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ার দক্ষিণ বাজারে চা শ্রমিকদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে বলেছেন, এমন একটি নির্বাচন হবে, যেটা ইতিহাস সৃষ্টি করবে। মানুষ হাসি মুখে ভোট দেবে। কেউ বলবে না তার ভোট আরেকজন দিয়ে দিয়েছে।

মতবিনিময় সভায় জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার এম সাহেদ আলী, সেক্রেটারি ইয়ামির আলীসহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি