26 C
আবহাওয়া
৫:০১ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » মোবাইল ও অনলাইন ব্যাংকিং লেনদেনের সীমা বৃদ্ধি

মোবাইল ও অনলাইন ব্যাংকিং লেনদেনের সীমা বৃদ্ধি

মোবাইল ও অনলাইন ব্যাংকিং লেনদেনের সীমা বৃদ্ধি

বিএনএ, ঢাকা: মোবাইল ও অনলাইন ব্যাংকিংয়ে লেনদেনের সীমা বাড়ানো হয়েছে। আগের চেয়ে গ্রাহকরা এখন মোবাইল ও অনলাইন ব্যাংকিংয়ে বেশি অর্থ জমা দিতে ও তুলতে পারবেন। পাশাপাশি আগের চেয়ে বেশি অর্থ এক হিসাব থেকে অন্য হিসাবে স্থানান্তরও করতে পারবেন।

সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ও মোবাইল ব্যাংকিং সেবার অপারেটরগুলোর প্রধান নির্বাহীদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

নতুন নির্দেশনায় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ, রকেট, নগদ, ইউক্যাশ ইত্যাদির মাধ্যমে গ্রাহকরা দিনে এজেন্ট থেকে ৩০ হাজার টাকা ও ব্যাংক হিসাব বা কার্ড থেকে ৫০ হাজার টাকা জমা করতে পারবেন। এর আগে কার্ড থেকে দিনে ৩০ হাজার টাকার বেশি জমা করা যেত না।

মোবাইল আর্থিক সেবার গ্রাহক একে অপরকে দিনে ২৫ হাজার টাকা এবং মাসে ২ লাখ টাকা পাঠাতে পারবেন। এর আগে মোবাইল ব্যাংকিং সেবার একজন গ্রাহক অন্য গ্রাহককে মাসে সর্বোচ্চ ৭৫ হাজার টাকা পাঠাতে পারতেন।

মোবাইল ব্যাংকিং সেবার এজেন্ট পয়েন্টের মাধ্যমে দৈনিক ৩০ হাজার টাকা এবং মাসে ২ লাখ টাকা জমা করতে পারবেন। ব্যাংকের হিসাব বা কার্ড থেকে দিনে ৫০ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ ৩ লাখ টাকা জমা করতে পারবেন। একইভাবে গ্রাহক দিনে ২৫ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ দেড় লাখ টাকা উত্তোলন করতে পারবেন। এক্ষেত্রে হিসাবের স্থিতি কোনোভাবেই তিন লাখ টাকার বেশি রাখা যাবে না।

তবে মোবাইল ব্যাংকিং সেবার প্রোভাইডার প্রতিষ্ঠানগুলো তাদের প্রতিষ্ঠানের ঝুঁকি বিশ্লেষণ করে ওই সীমা অতিক্রম না করে নিজ নিজ প্রতিষ্ঠানের গ্রাহকদের লেনদেনের সীমা নির্ধারণ করতে পারবে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ