বিএনএ, ডেস্ক: পবিত্র শবে বরাত উপলক্ষে সরকারি ছুটি উপলক্ষে সোমবার (২৫ ফেব্রয়ারী) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তাই বন্দর দিয়ে কোনো আমদানি-রপ্তানি হবে না। তবে বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য চলবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, পবিত্র শবে বরাত উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করায় সোমবার বেনাপোল-পেট্রাপোল বন্দরের সকল কাজকর্ম বন্ধ থাকবে। সে কারণে এ পথে কোনো আমদানি-রপ্তানি কার্যক্রম হবে না। মঙ্গলবার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি চলবে।
ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, সোমবার এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) রেজাউল ইসলাম জানান, সোমবার পবিত্র শবে বরাতের সরকারি ছুটি থাকায় বন্দরের পাশাপাশি কাস্টমসের কার্যক্রমের সঙ্গে দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যেসব ভারতীয় ট্রাক পণ্য বন্দরে আনলোড করে খালি ট্রাক নিয়ে ফিরে যেতে চাইবে তাদের অনুমতি দেওয়া হবে। এ জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা থাকবে।
বিএনএনিউজ/ রেহানা/ বিএম
![]()

