26 C
আবহাওয়া
৭:০৩ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বিভিন্ন ফোরামে বাংলাদেশের ফলপ্রসু নেতৃত্বের প্রশংসা জাতিসংঘের

বিভিন্ন ফোরামে বাংলাদেশের ফলপ্রসু নেতৃত্বের প্রশংসা জাতিসংঘের


বিএনএ ডেস্ক, ঢাকা: জাতিসংঘের বিভিন্ন ফোরামে বাংলাদেশের উল্লেখযোগ্য অংশগ্রহণ, তাৎপর্যপূর্ণ অবদান ও ফলপ্রসু নেতৃত্বের প্রশংসা করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আব্দুল্লাহ শাহিদ।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ প্রশংসা করেন তিনি।

এ সময় আব্দুল্লাহ শাহিদ বলেন, বাংলাদেশ এখন ইউএন উইমেন নির্বাহি বোর্ডের সভাপতি, পিসবিল্ডিং কমিশনের চেয়ারম্যান ও আইএমআরএফ’র কো-ফ্যাসিলেটেটর হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে।

সভায়, ড. মোমেন ‘এসডিজি বাস্তবায়ন রিভিউ’ সংক্রান্ত উচ্চ পর্যায়ের ইভেন্ট আয়োজন ও সাউথ-সাউথ কো-অপারেশন’র আওতাধীন উন্নয়নশীল দেশগুলোর অর্থ, পররাষ্ট্র ও উন্নয়ন বিষয়ক মন্ত্রীদের সমন্বয়ে একটি ফোরাম প্রতিষ্ঠা করার লক্ষ্যে দু’টি প্রস্তাব পেশ করেন। এছাড়া কোভিড পরিস্থিতি মোকাবিলায় অধিকাংশ তহবিল ব্যবহৃত হওয়ায় তহবিল ঘাটতিতে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) জাতিসংঘের বাংলাদেশ মিশন থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দ্বি-পাক্ষিক ওই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রস্তাবিত উচ্চ পর্যায়ের ইভেন্ট আয়োজন করা হলে এসডিজি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি কভিড সংক্রান্ত তহবিল ঘাটতি মোকাবিলায় ফলপ্রসু সমাধানের উপায়ের ক্ষেত্রে ভূমিকা রাখবে। এছাড়া, সাউথ-সাউথ কোঅপারেশন’র (এসএসসি) আওতায় মন্ত্রী পর্যায়ের ফোরাম এসএসসি’র বিষয়ভিত্তিক আলোচনা আরো এগিয়ে নিতে চমৎকার প্লাটফর্ম তৈরি করবে।

ড. মোমেন এ সময়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে কোভিড’র মধ্যেও বাংলাদেশের জিডিপির উচ্চ প্রবৃদ্ধির বিষয়ে তাকে অবহিত করেন। কোভিড মোকাবিলায় বাংলাদেশ সরকারের সাফল্যের কথাও তুলে ধরেন তিনি। জিডিপি’র প্রবৃদ্ধি ও কোভিড মোকাবিলাসহ বাংলাদেশের অসামান্য অগ্রগতির প্রশংসা করেন সাধারণ পরিষদের সভাপতি।

রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা প্রদানের জন্যও বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন আব্দুল্লাহ শাহিদ।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ