27 C
আবহাওয়া
১২:০১ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ

ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ


বিএনএ, ঢাকা: ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ। রোববার (২৪ নভেম্বর) ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী এ তথ্য জানান।

নূর মুহাম্মদ আজমী বলেন, হাকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ। আপিল আবেদনের প্রস্তুতি চলছে।

এদিকে, রোববার সকাল থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালু রাখার দাবিতে রাজধানীর সাইন্সল্যাব, ধানমন্ডি, মোহাম্মদপুরের বসিলা ও শাহবাগে বিক্ষোভ করছেন চালকরা। এতে ওই এলাকাগুলোতে যান চলাচল ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন অনেক মানুষ। অনেককে পায়ে হেটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা যায়।

হাইকোর্টের দেয়া রায়কে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই আন্দোলন করছেন চালকরা। তাদের দাবি, সড়কে অটোরিকশা চলতে দিতে হবে।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর তিনদিনের মধ্যে রাজধানীর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। পাশাপাশি অটোরিকশা বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে রুলও জারি করেন হাইকোর্ট।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ