26 C
আবহাওয়া
১০:০৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ডাকাতদলের ছুরিকাঘাতে প্রাণ হারালেন সেনা কর্মকর্তা

ডাকাতদলের ছুরিকাঘাতে প্রাণ হারালেন সেনা কর্মকর্তা

ডাকাতদলের ছুরিকাঘাতে প্রাণ হারালেন সেনা কর্মকর্তা

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় একটি বাড়িতে ডাকাতির খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালাতে গেলে সশস্ত্র ডাকাত-সন্ত্রাসীদের গুলি ও ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হয়েছেন এক সেনা কর্মকর্তা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোররাত ৩টা থেকে সাড়ে ৩টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত সেনা কর্মকর্তার নাম লেফটেন্যান্ট তানজিম ছরওয়ার নির্জন (২২)। তিনি চকরিয়ায় যৌথবাহিনীর আভিযানিক টিমের সদস্য ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ছয় জন ডাকাত-সন্ত্রাসী আটক হয়েছে। চকরিয়া থানার ওসি মো. মঞ্জুর কাদের ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, এ সময় ডাকাতেরা ওই সেনা কর্মকর্তাকে উপর্যপুরি ছুরিকাঘাত ও গুলি করলে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। এই অবস্থায় তাকে অ্যাম্বুলেন্স করে দ্রুত চট্টগ্রামের সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন