32 C
আবহাওয়া
১১:১৮ পূর্বাহ্ণ - আগস্ট ২০, ২০২৬
Bnanews24.com
Home » কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ৩

কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ৩


বিএনএ, কুড়িগ্রাম :কুড়িগ্রামের রৌমারীতে জ‌মি নি‌য়ে বি‌রো‌ধের জেরে সংঘর্ষে তিনজ‌ন নিহত হ‌য়ে‌ছেন।আরও ১৫-২০ জন আহত হয়েছেন ।নিহতরা হ‌লেন আনোয়ার হো‌সে‌নের ছে‌লে নুরুল আমিন (৪০), গোলাম মিয়ার ছে‌লে বলু মিয়া (৫৫) ও ফুলবাবু (৫০)।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দি‌কে উপজেলার ভুন্দুর চর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আস‌ছিল।  বৃহস্পতিবার শাহাজাহান মিয়ার লোকজন জ‌মি‌তে সেচ দি‌তে গে‌লে রাজু মিয়ার লোকজন বাধা দেন। এতে উভয় প‌ক্ষে সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন। তারা সবাই শাহাজাহান মিয়ার লোক ব‌লে  জানা গে‌ছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান  এ তথ্য নিশ্চিত করেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ