18 C
আবহাওয়া
৮:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আ.লীগ নেতার মৃত্যু

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আ.লীগ নেতার মৃত্যু

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আ.লীগ নেতার মৃত্যু

বিএনএ,নোয়াখালীঃ নোয়াখালীর হাতিয়াতে সড়ক দুর্ঘটনায় আহত আওয়ামীলীগ নেতা মো.ইউসুফ (৫৫) মারা গেছেন। রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাতিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো.মাহবুব মোর্শেদ লিটন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

মো.ইউসুফ হাতিয়া উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বুড়ির চর শহীদ আলী আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

হাতিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো.কেফায়েত উল্যাহ জানান, গত ১২ জুলাই সকাল ৭টার দিকে নিজের মাছের প্রজেক্ট থেকে বাড়ি ফেরার পথে ইউসুফ স্যারের মোটরসাইকেলের সামনে একটি বিড়াল পড়ে। ওই সময় ব্রেক করলে মোটরসাইকেল নিয়স্ত্রণ হারিয়ে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে একই দিন হাতিয়া দ্বীপ কলেজ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়া হয়।  সোমবার সকাল ৯টার দিকে তাকে হাতিয়ার জাহাজ মারা ইউনিয়নের নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বিএনএ২৪/জি আর/এফএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু