27.3 C
আবহাওয়া
৪:৪৭ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ঢাকা কারাগারে কয়েদির মৃত্যু

বিএনএ, ঢাকা: ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মো. রাসেল (৩৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে তাকে কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

উদ্ধার করে নিয়ে আসা কারারক্ষী আল আমিন বলেন, ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাসেল। পরে কারা কর্তৃপক্ষের অনুমতিতে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আনার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তিনি কী মামলায় কারাগারে হাজতি হিসেবে ছিলেন সে বিষয়টি বলতে পারছি না। তার বাবার নাম মৃত আব্দুল আজিজ।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহকে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবে কারা কর্তৃপক্ষ।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ