26 C
আবহাওয়া
৭:৪৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » পাত্রের বয়স ৭০, পাত্রীর ৩৫

পাত্রের বয়স ৭০, পাত্রীর ৩৫

বাগেরহাট

বিএনএ ডেস্ক: ৭০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেছেন বাগেরহাটের রামপাল উপজেলার জিগিরমোল্লা গ্রামের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাওলাদার শওকত আলী। কনে মোংলা উপজেলার মিঠাখালি ইউনিয়নের বাসিন্দা শাহিদা বেগম নাজু (৩৫)। দু’জনের বয়সের পার্থক্য দ্বিগুণ হলেও পরিবারের সিদ্ধান্তে গাঁটছড়া বেধেছেন তারা।

গত ১৮ মার্চ শাহিদা বেগকে বিয়ে করেন শওকত আলী। দুই পরিবারের লোকজনের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

বরের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শওকত আলী রামপাল সরকারি কলেজের অধ্যাপক ছিলেন। বাবা মারা যাওয়ার পরে পরিবারে হাল ধরতে এবং ভাই-বোনদের বড় করতে গিয়ে তার সংসার করা হয়ে ওঠেনি। তবে চাকরি থেকে অবসরের পর তিনি একাকিত্ব বোধ করেন। তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

শওকতের ছোট ভাই আব্দুল হালিম খোকন বলেন, আমরা সব ভাই-বোন তার কাছে মানুষ হয়েছি। সারা জীবন তিনি আমাদের সুখে-দুঃখে বটবৃক্ষের মতো আগলে রেখেছে। বর্তমানে আমরা নিজেদের নিয়ে কাজকর্ম ও ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি। এ কারণে আমাদের ভাই অবসরে যাওয়ার পর অনেকটা একাকী হয়ে পড়েন। আমরা অনেক জোড়াজোড়ি করলে শেষ পর্যন্ত তিনি বিয়ে করতে রাজি হন।

মোংলার মিঠাখালি ইউনিয়নের বাসিন্দা শাহিদা আক্তার নাজু (৩৫) এক কন্যা সন্তানের জননী। বেশ কিছুদিন আগে তার স্বামী মারা যান। পরে পরিবারিক সিদ্ধান্তে তিনি শওকত আলীকে বিয়ে করতে রাজি হন বলে জানিয়েছেন তার স্বজনরা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ