26 C
আবহাওয়া
৮:৫০ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » বসুন্ধরা কিংসের বড় জয়

বসুন্ধরা কিংসের বড় জয়

বসুন্ধরা কিংসের বড় জয়

বিএনএ, স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ রাসেল ক্রীড়াচক্রকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বসুন্ধরা কিংস। বুধবার (২৪ ফেব্রুয়ারি) কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এ খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলার শুরু থেকে আক্রমণাত্মক ছিল বসুন্ধরা কিংস। ম্যাচের ২৩ মিনিটে বসুন্ধরাকে এগিয়ে দেন বেসেরা। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনিয়ো।

৭৪তম মিনিটে তৃতীয় গোলের দেখা পায় বসুন্ধরা কিংস। খালেদ শাফির পাসে নিজের দ্বিতীয় গোল করেন বেসেরা। ৮৩তম মিনিটে বেসেরার পাসে নিজের দ্বিতীয় গোল করেন ব্রাজিলিয়ান উইঙ্গার।

এদিকে, দিনের অন্য খেলায় উত্তর বারিধারার বিরুদ্ধে ২-১ গোলে জয় পেয়েছে সাইফ স্পোটিং।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ