30 C
আবহাওয়া
১২:৪১ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » করোনার অ্যান্টিবডি পরীক্ষার অনুমোদন

করোনার অ্যান্টিবডি পরীক্ষার অনুমোদন

করোনার অ্যান্টিবডি পরীক্ষার অনুমোদন

বিএনএ, ঢাকা : কোভিড-১৯ রোগীদের অ্যান্টিবডি টেস্টের অনুমতি দিয়েছে সরকার। এখন থেকে কিট দিয়ে অ্যান্টিবডি টেস্ট করা যাবে।

রোববার(২৪ জানুয়ারী) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, অ্যান্টিবডি টেস্টের অনুমতি দেওয়ার দাবি ছিল বহুদিনে। এই পরীক্ষার অনুমতি দেওয়া হলো। আজ আপনাদের যখন বললাম, তখন থেকেই এটি চালু হয়ে গেল।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ভারত থেকে ২০ লাখ করোনার ভ্যাকসিন আমরা পেয়েছি। আগামীকাল (সোমবার) আমাদের আরও ৫০ লাখ ভ্যাকসিন আসবে বলে আশা করছি। এ জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।’

শরীরে নির্দিষ্ট কোনো রোগের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা, তা দেখতে নমুনা হিসেবে রক্ত নিয়ে অ্যান্টিবডি টেস্ট করা হয়।

প্রসঙ্গত, করোনা অ্যান্টিবডি হচ্ছে ছোট ইমিউনোগ্লোব্যুলিন (immunoglobulin বা ig) প্রোটিন, যা যেকোনো ইনফেকশন প্রতিরোধে শরীরে তৈরি হয়। করোনা ঢুকলে শরীর এই অ্যান্টিবডি তৈরি করে পাঁচ থেকে সাত দিনের মধ্যে।

বিএনএ/ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী