27 C
আবহাওয়া
১২:৫৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

বিএনএ,ঢাকা: রাজধানীর ওয়ারীতে একটি সুপার মার্কেটের সামনে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার (৬২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে।

ওয়ারী থানার উপ পরিদর্শক (এসআই) উজ্জ্বল হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে রাজধানী সুপার মার্কেটের সামনের রাস্তায় মৃত অবস্থায় পরে ছিল ওই ব্যক্তি।পরে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, পথচারীদের মাধ্যমে জানতে পেরেছি, দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মারা যান ওই ব্যক্তি।তার বাসা গেণ্ডারিয়া এলাকায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, যে যানবাহনের চাপায় রিকশা আরোহী মারা গেছেন, সেটা শনাক্তের চেষ্টা করা হচ্ছে। তবে আমরা জানতে পেরেছি ময়লার গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটেছে।

বিএনএ/আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ