29 C
আবহাওয়া
৭:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » যুক্তরাজ্যের সাথে ফ্লাইট বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি

যুক্তরাজ্যের সাথে ফ্লাইট বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি


বিএনএ, ঢাকা : নতুন রূপ নিয়ে শক্তি সঞ্চয় করা করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় ইতোমধ্যেই যুক্তরাজ্যের সঙ্গে সব ধরনের বিমান যোগাযোগ বন্ধের ঘোষণা দিচ্ছে বিভিন্ন দেশ। তবে বাংলাদেশ এ বিষয়ে এখনও ফ্লাইট বাতিলের কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী।

বুধবার (২৩ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ যাত্রী টার্মিনালের বর্ধিতাংশ, আন্তর্জাতিক বহির্গমন হলে বীর মুক্তিযোদ্ধা ও বয়স্ক নাগরিকদের জন্য স্থাপিত কর্নার এবং সৈয়দপুর বিমানবন্দরের নবনির্মিত যাত্রী লাউঞ্জের উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

বিমান প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের সাথে সকল ফ্লাইট চলবে। এখনও ফ্লাইট বাতিলের কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। তবে সেখান থেকে আসা যাত্রীদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দেশে ঢুকতে দেওয়া হবে। বিভিন্ন দেশ থেকে যারা যুক্তরাজ্য হয়ে বাংলাদেশে আসছেন, তাদের যথা নিয়মে স্বাস্থ্য পরীক্ষার পরই ছাড়া হবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী