29 C
আবহাওয়া
৭:৫৮ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » তুরস্কের আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য

তুরস্কের আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য


বিএনএ, ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, অচিরেই তুরস্কের আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ঢাকায় কামাল আতাতুর্কের ভাস্কর্য উন্মোচন করা হবে। সফররত তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুৎ কাভাসোগ্লু। দেড় ঘণ্টাব্যপী বৈঠকে তারা বাংলাদেশ-তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সে সময় বাংলাদেশে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রস্তাব দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে দুই মন্ত্রী বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আওতায় আগামীতে অনেক কাজ করবে দুই দেশ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রতিরক্ষা খাতে বিনিয়োগের আগ্রহ দেখান। রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসৌলু। সকাল সাড়ে ৯টায় জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পৌঁছান তিনি। ঘুরে ঘুরে দেখেন বঙ্গবন্ধু ভবন। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেভলুৎ কাভুসৌলু।তার সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকায় তুর্কি দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএনএনিউজ/জেবি,আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী