26.4 C
আবহাওয়া
৩:৪৫ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্ঠে  দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের মুজাফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ওস্তাদপাড়া এলাকার বাচা মিয়ার ছেলে মো. মিনহাজ (২২) ও খরনা ইউনিয়নে ভাড়া বাসায় থাকা রংমিস্ত্রি মিন্টুর ছেলে মো. ফাহিম (১৬)।

স্থানীয়রা জানায়,  মুজাফরাবাদ এলাকার মৃত রমিজ আহমদের ঘরের কাজের জন্য একটি পিকআপ বালু নিয়ে যায় । এ সময় গাড়ির সঙ্গে লেগে বিদ্যুতের তার ছিঁড়ে দুই যুবকের গায়ে পড়ে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে তারা মারা যান। ঘটনার সময় বিদ্যুৎলাইন সচল থাকায় উদ্ধারে কেউ সাহস পাননি।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, বিদ্যুতের তার ছিঁড়ে দুই যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশের একটি টিম ছুটে গেছেন। সুরতহাল প্রতিবেদন শেষে বিস্তারিত জানানো হবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?