21 C
আবহাওয়া
৬:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » সোনাগাজীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৮

সোনাগাজীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৮

ডাকাতি

এবিএম নিজাম উদ্দিন, ফেনী: ডাকাতির প্রস্তুতিকালে ফেনীর সোনাগাজীর ডাকবাংলা কমিউনিটি সেন্টার এলাকা থেকে অস্ত্রসহ আটজনকে আটক করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। শনিবার (২২ অক্টোবর) রাত ১০ টার দিকে তাদের আটক করা হয়। সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকৃতরা হলেন- মো. ইকবাল, আবদুল মুনাফ, কামরুল ইসলাম, জুয়েল হোসেন, আলমগীর হোসেন, মামুন, আবু তাহের। তারা ফেনী, নোয়াখালী, চাঁদপুর ও লক্ষীপুর জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতি চলছে বিষয়টি জানতে পেরে এক অভিযানে অস্ত্রসহ আটজনকে আটক করা হয়। তাদের প্রত্যেকের নামে একাধিক চুরি, ডাকাতি, ছিনতাই মামলা রয়েছে। আটকদের কাছ থেকে একটি এলজি, ছয়টি কার্তুজ, একটি রামদা, দুইটি কিরিচ ও তিনটি টর্চ লাইট জব্দ করা হয়।

সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ হোসেন জানান, ডাকাতে দেলের সদস্যরা চট্টগ্রাম থেকে ফেনীর সোনাগাজীতে ডাকাতি করতে যাচ্ছিল। গোপন খবরে তাদের আটক করা হয়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু