26 C
আবহাওয়া
৩:২১ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » ন্যাটোর পূর্বাঞ্চলে ১৪ যুদ্ধ বিমান পাঠাবে স্পেন

ন্যাটোর পূর্বাঞ্চলে ১৪ যুদ্ধ বিমান পাঠাবে স্পেন


বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ার ইউক্রেন আক্রমণের মধ্যে ন্যাটোর পূর্ব দিকের অংশকে শক্তিশালী করতে ১৪ জেট বিমান দেবে স্পেন। বুলগেরিয়া ও রুমানিয়ায় যুদ্ধ বিমানগুলো পাঠানো হবে। খবর আল জাজিরা।

স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় বাহিনীকে প্রশিক্ষণের জন্য নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের প্রথম দিকে বুলগেরিয়ায় ছয়টি ইউরোফাইটার জেট এবং ১৩০ সৈন্য পাঠাবে মাদ্রিদ।

আরও জানানো হয়, ন্যাটোর “প্রতিক্রিয়া এবং প্রতিরোধ” কৌশলের অংশ হিসাবে ২০২৩ সালের মার্চের মধ্যে রোমানিয়ায় পাঠানো আটটি F18M যুদ্ধবিমান এবং ১৩০ জন বিমান বাহিনীর সদস্য মোতায়েন করবে।

ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর স্পেন ইতিমধ্যে পূর্ব ন্যাটো সদস্য বুলগেরিয়া, লিথুয়ানিয়া এবং এস্তোনিয়াতে ১২টি যুদ্ধবিমান পাঠিয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ