29 C
আবহাওয়া
১১:২১ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » সাতকানিয়ায় বেশি দামে পণ্য বিক্রি, ৬ ব্যবসায়ীকে জরিমানা

সাতকানিয়ায় বেশি দামে পণ্য বিক্রি, ৬ ব্যবসায়ীকে জরিমানা

চন্দনাইশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালনা

বিএনএ, সাতকানিয়া(চট্টগ্রাম): চট্টগ্রামের সাতকানিয়ায় বেশি দামে পণ্য বিক্রির অপরাধে ৬ দোকানিকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা ভ্রাম্যমান আদালত। বুধবার(২৩ আগস্ট) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে কেরানীহাট বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী৷

অভিযানে তিনি দোকানে মূল্য তালিকা না থাকা ও বেশি দামে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মা-মনি ট্রেডার্সকে ৫ হাজার টাকা, গণেশ ডিপার্টমেন্টাল স্টোরকে ৩ হাজার টাকা, দুর্গা স্টোরকে ২ হাজার টাকা, মেসার্স মোরশেদ স্টোরকে ২ হাজার টাকা, মেসার্স নেজাদ ট্রেডিং কে ৫ হাজার টাকা, মেসার্স নিউ শাহ মালেকিয়া এন্টারপ্রাইজ কে ১০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, বারবার সতর্কতার পরও কিছু অসাধু ব্যবসায়ী অনিয়ম করছে। এসব অনিয়মে সজাগ দৃষ্টি রয়েছে, তাদের আইনের আওতায় এনে বিভিন্ন অংকে জরিমানা করা হচ্ছে।

আরও পড়ুন : চন্দনাইশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালনা

বিএনএনিউজ২৪ ডটকম, এসএমএনকে, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত