26.4 C
আবহাওয়া
২:১৭ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বঙ্গোপসাগরে ভেসে এল যুবকের মরদেহ

বঙ্গোপসাগরে ভেসে এল যুবকের মরদেহ

খুলনায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :  চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বঙ্গোপসাগরের রায়পুর অংশে ভেসে আসছে অজ্ঞাত( বয়স প্রায় ৪০-৪৫ বছর) এক যুবকের মরদেহ। পরে ভেসে আসা অজ্ঞাত মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ৩নং রায়পুর ইউ‌নিয়ন এর দ‌ক্ষিণ পরুয়া ছত্তার মাঝির ঘা‌টে অজ্ঞাত মরদেহটি ভাসতে দেখা যায়।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় রায়পুর ইউনিয়নের বঙ্গোপসাগরে তীরবর্তী দক্ষিণ পরুয়া পাড়া মাঝির ঘাটের পশ্চিমে একটি অজ্ঞাত মরদেহটি ভাসকে দেখা যায়। মরদেহটির পরনে ছিল শুধু শর্টপেন্ট। মরদেহটির আনুমানিক বয়স ৪০-৪৫ বছর। লাশটি কোথাকার কারো জানা নেই। ধারণা করা হচ্ছে অন্য কোন জায়গা থেকে মেরে ফেলে দেওয়া হয়েছে এবং জোয়ারের পানিতে ভেসে মাঝি ঘাট এলাকায় উঠে আসলে ভাটা হলে মরদেহটি কুলে আটকা পড়ে।।

এবিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, রায়পুর এলাকায় বঙ্গপোসাগরে একটি লাশ ভেসে আসার খবর পাইছি। মরদেহটি উদ্ধার করতে আমাদের ফোর্স ঘটনাস্থলে যাচ্ছে।

বিএনএনিউজ২৪/এনামুল হক নাবিদ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?